বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


সাতক্ষীরায় ৩৬ শহীদ পরিবারকে জামায়াতের শ্রদ্ধা ও ঈদ উপহার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় ৩৬ জন শহীদের পরিবারকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানে এ আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য শেখ নূরুল হু