নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া কোরবানির হাটে অতিরিক্ত ইজারা আদায়ের দায়ে এক ইজারাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সহায়তায় উপজেলা প্রশাসন।
জানা যায়, ইজারাদার এস এম শামসুজ্জামান খোকন (৫০), রূপগঞ্জ, নড়াইল শহরের বাসিন্দা। তিনি সরকার নির্ধারিত ৬০০ টাকার জায়গায় গরু প্রতি ১,০০০ থেকে ১,৩০০ টাকা পর্যন্ত আদায় করছিলেন। ছাগলের ক্ষেত্রেও নির্ধারিত ২০০ টাকার বেশি আদায় হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
