ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে আল-আমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হন।
শুক্রবার দুপুরে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই গ্রামের মিয়া চাঁনের ছেলে। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন- নিহত আল-আমিনের পিতা মীয়াচান (৬৭), তালেব দানীর ছেলে মেছের দানী (৬০), আব্দুস সামাদের ছেলে রুবেল হাসান নয়ন (৩৫), মৃত হযরত আলীর ছেলে ফজলুল হক (৬৫), মৃত আমতাছ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬৬) ও রিপন (৩৫), মৃত আনোয়ারের ছেলে সুরুজ আলী (৬৪), লিমন হোনের ছেলে মাফিয়া (২৬)। এদের মধ্যে নিহত আল-আমিনের পিতা মীয়াচানের অবস্থা গুরুতর।
স্থানীয়রা জানায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে রিপনের সঙ্গে আল-আমিনের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরা সম্পর্কে চাচাত ভাই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা