বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকালে মাদারীপুর লেকপাড়ের মুক্তমঞ্চে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। 

জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। এতে সকাল থেকে বিকেলে পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত ৫ শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদানে নিরাময় হাসপাতাল সহযোগিতা করেন। এসময় মেডিসিন, ডায়বেটিস, গাইনী, রক্তের গ্রুপ নির্নয়সহ নানা জটিল রোগেও চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটু, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম সরোয়ার, জেলা সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান শিকদার প্রমুখ। এছাড়াও জেলা যুবদলের উদ্যোগে আরো কয়েকটি স্থানে দিবসটি পালিত হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ