বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

চাটমোহরে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফুটবল ম্যাচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর শহরের বালুচর খেলার মাঠে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরার আয়োজনে এই ফুটবল খেলায় মিরপুর সোনালী অতীত ও চাটমোহর সোনালী অতীতের মধ্যে প্রতিদ্বন্দিতা করে।

খেলায় মিরপুর সোনালী অতীত ২-১ গোলে চাটমোহর সোনালী অতীতকে পরাজিত করে।

এর আগে ফুটবল খেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রিয় কমিটির ক্রীয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ