বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

নদীতে গোসলে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীর পানিতে ডুবে রফিকুল ইসলাম (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার লক্ষীরামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও চকরাজা হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও শিশু সদনের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের মান্দা থানার লক্ষীরামপুর গ্রামে মেশকাত নামে তার এক বন্ধুর বাড়িতে গত বুধবার বেড়াতে যায় সে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তার বন্ধুর সাথে আত্রাই নদীতে গোসল করার জন্য নামে। এ সময় অসাবধানতাবশত নদীর পানিতে তলিয়ে যায় সে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পাওয়ায় বিয়ষটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মাদরাসাছাত্রের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ