রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

শিগগির দেশে ফিরবেন তারেক রহমান: মালেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন। আওয়ামী লীগ তারেক রহমানের বিরুদ্ধে একটা মামলারও সত্যতা বের করতে পারেনি। তারেক রহমান বলেছেন- ‘আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না। আমরা মানুষের ভোটাধিকার, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যয় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি।’

এম এ মালেক বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার কোমলমতি ছাত্র-ছাত্রী ও জনতা যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আগামী ৫০ বছর আওয়ামী লীগ দেশে ফিরে আসতে পারবে না।

তিনি বৃহস্পতিবার বিকেলে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুরাইয়া জেরিন রনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ