বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারের ইয়াবা আকাশপথে ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার প্রতিনিধি

আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) বিমানবন্দর সার্কেল পরিদর্শক হোসেন জিল্লুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনি গেটের বাইরে পূর্ব উত্তর কোনায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার হাজার করে মোট ৮ হাজার ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন- নঈম উদ্দিন (৩৪) ও আজাদুল ইসলাম অভি (১৯)। দুজন আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারীচক্রে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ