বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের সরকার প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুহাম্মদ ইয়ামিন।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের সরকার, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরাব সিফাতের সঞ্চালনায় জহির রায়হান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডাঃ জাহেদ উর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ অনেকে।

সভায় আলোচনা করেন ভিসি অধ্যাপক কামরুল হাসান প্রোভিসি (প্রশাসন) সোহেল আহমেদ, প্রোভিসি (শিক্ষা) মাহফুজুর রহমান।

আলোচনায় তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে। রাস্ট্রের ক্ষমতায় এখন অন্তর্বর্তীকালীন সরকার। রাস্ট্রের বিভিন্ন স্তর সংস্কার করে তারা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে সচল করবেন বলে আমরা আশাবাদী। আমরা বিশ্বাস করি গণঅভ্যুত্থান যে চেতনা নিয়ে এসেছে সেই চেতনা সমাজে শতভাগ প্রতিফলিত হবে ও সমাজ-রাস্ট্র থেকে দুর্নীতি, গুম-খুন, অন্যায়-অবিচারের সংস্কৃতি থেকে দূর করবে।

তারা আরো বলেন— শেখ হাসিনা দেশকে ধ্বংস করতে যেই কাঠামোগুলো তৈরি করেছিলেন সেসব কাঠামো ভেঙে দিতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সেসব যায়গায় সংস্কার অতিব জরুরী। 

উপস্থিত ছিলেন নাসিম আল তারিক, তৌহিদ মোহাম্মাদ সিয়াম, নকিব আল মাহমুদ অর্ণব, মেহরাব সিফাত, ইসলামি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মাদ ইয়ামিনসহ সাভার-আশুলিয়া অঞ্চলের প্রায় অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ নাগরিকবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ