বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

ভোলার ৫ রুটে নৌযান চলাচল বন্ধ, প্রস্তুত আশ্রয়কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ভোলার পাঁচটি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ৮৬৯টি আশ্রয়কেন্দ্র।

বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের উপ-পরিচালক শহিদুল ইসলাম জানান, হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা ও চরফ্যাশনের বেতুয়া-মনপুরা রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় ইতোমধ্যে জেলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে। ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

গঠন করা হয়েছে আটাট কন্ট্রোল রুম। পাশাপাশি গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। এ ছাড়া জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে মজুদ রয়েছে ৫৮৪ মেট্রিকটন চাল, ৩৫০ প্যাকেট শুকনো খাবার ও নগদ অর্থ রয়েছে ৯ লাখ টাকার বেশি। এ ছাড়া প্রয়োজনে সব ধরনের সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ