শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এসএসসি/সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন মজলিস ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) রাজধানীর কেরাণীগঞ্জ থানায় ঘাটারচর স্কুল মাঠে আছরের পর এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্কুল-কলেজ সম্পাদক আহমাদ মুরসালিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। প্রধান আলোচক ছিলেন খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ এবং বিশেষ আলোচক ছিলেন ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা শফিক বিন মুত্তালিব ও ছাত্র মজলিস ঢাকা জেলা দক্ষিণ সভাপতি ওমর ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের পাশাপাশি কোরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান এবং কৃতিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ