রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: রাজসাক্ষী সাবেক পুলিশ কর্মকর্তা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) শেখ আফজালুল হক। তিনি মামলার আসামি হিসেবেই ট্রাইব্যুনালে বৃহস্পতিবার (২১ আগস্ট) এ আবেদন করেন এবং নিজের দোষ স্বীকার করেন।

অন্যদিকে, মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের এ বেঞ্চ বৃহস্পতিবার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এই মামলার ১৬ আসামির মধ্যে কারাগারে থাকা আটজনকে আদালতে হাজির করা হয়। তারা হলেন—ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক সাভার সার্কেল এএসপি শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, কনস্টেবল মুকুল ও আবজাল হোসেন।

এছাড়া সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশের সাবেক এসআই বিশ্বজিৎ সাহাসহ আট আসামি পলাতক রয়েছেন। তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত দুজন আইনজীবী নিয়োগ করেছে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন গত ২ জুলাই এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার নথি, ৬২ জন সাক্ষীর তালিকা, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ জমা দেওয়া হয়। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া অভিযোগ গঠনের শুনানি ১৩ আগস্ট শেষ হয় এবং ২১ আগস্ট আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন ও একজন গুরুতর আহত হন। পরে নিহতদের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রাণ হারান সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। নিহতদের একজনের পরিচয় এখনো অজ্ঞাত।

ঘটনার এক মাস পর, ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। প্রথমে ১১ জনের নাম উল্লেখ করা হলেও পরবর্তীতে ১৬ জনকে আসামি করে বিচার কার্যক্রম শুরু হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ