রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে যৌথ অভিযান, মোতায়েন হবে পুলিশ ফোর্স


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে ২০ ও ২১ আগস্ট দুই দিনের উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এই অভিযানে অংশ নেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সই করা একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে জানানো হয়, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬ এর আদেশ অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে। নির্দেশনা অনুযায়ী পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরভূমি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণ করা হবে।

এ জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বও পালন করা হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দখল ও অবৈধ স্থাপনা নদীকে সংকুচিত করছে। পরিবেশ ও নৌ-নিরাপত্তার স্বার্থে নিয়মিত উচ্ছেদ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এবারের উচ্ছেদ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করবে।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপারের দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে, যাতে অভিযানের দিন পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স ঘটনাস্থলে মোতায়েন রাখা যায়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ