রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

ঢাকায় জাতিসংঘ কার্যালয় স্থাপন শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকা: মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেছেন, “ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রয়াস শহীদদের রক্তের সঙ্গে বেঈমানীর শামিল।” তিনি আরও বলেন, “যাদের নিরাপদ মনে করেছিলাম, আজ তারাই আমাদের আশাহত করছে।”

বৃহস্পতিবার (১০ জুলাই) বাদ মাগরিব রাজধানীর যাত্রাবাড়ীর একটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাওলানা খোবায়েবসহ সব শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, “শহীদ মুগ্ধ যেমন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্য একজন সাহসী সৈনিক ছিলেন, তেমনি শহীদ মাওলানা খোবায়েবও ছিলেন সেই অভ্যুত্থানের একজন নিবেদিতপ্রাণ যোদ্ধা।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানে এই দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেমন অবদান রয়েছে, তেমনি মাদ্রাসা শিক্ষার্থীরাও ছিলেন সেই সংগ্রামের সম্মুখ সারিতে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, মুফতি আব্দুল্লাহ ইদ্রিস এবং মুফতি ফারহান নাজিম প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ