রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রা, পুলিশের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাকরিচ্যুত ও কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচারের দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। সোমবার সকালে জাতীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। তবে শাহবাগে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের এগিয়ে যাওয়ার পথ আটকে দেয়।

‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— পিলখানা হত্যাকাণ্ডের মামলার পুনঃমূল্যায়ন, নিরপরাধ কারাবন্দি সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের উপযুক্ত ক্ষতিপূরণসহ পুনর্বহাল।

বিডিআর সদস্যদের দাবি, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পূর্বের সরকার ষড়যন্ত্রমূলকভাবে অনেক নিরপরাধ সদস্যকে ফাঁসিয়েছে। দীর্ঘ ১৫ বছরেও তাদের মুক্তি বা পুনর্বহালের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকারের মেয়াদের ৯ মাস পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাদের। তদন্ত কমিশনের কাজেও নানা শর্ত আরোপ করে সীমাবদ্ধ রাখা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

পদযাত্রায় অংশ নেওয়া কারাবন্দি এক বিডিআর সদস্যের স্ত্রী বলেন, ‘আমার স্বামী নিরপরাধ, তিনি কোনোদিন কারও ক্ষতি করেননি। অথচ আজও তিনি কারাগারে। আমরা শুধু ন্যায়বিচার চাই।’

এ বিষয়ে পুলিশের রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ