রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

সারা বিশ্বে একযোগে ঈদ পালনে বিভ্রান্তি নিরসনে দালিলিক পর্যালোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারা বিশ্বের মুসলিম উম্মাহর মধ্যে রোজা, ঈদ ও কুরবানীসহ চাঁদের তারিখ নির্ভর সকল ইবাদত পালনে চলমান বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে একটি দালিলিক পর্যালোচনা সভার আয়োজন করা  হয়েছে। 

সভাটি আগামী ০১ লা জুন, রবিবার সকাল ১০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (সাগর রুনি মিলনায়তন, দ্বিতীয় তলা) অনুষ্ঠিত হবে।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। 

অনুষ্ঠিতব্য সভার বিশেষ অতিথি ও আলোচকবৃন্দ হিসেবে আরও উপিস্থিত থাকবেন আল্লামা মুফতী ইমাদুদ্দীন সাহেব, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি হামিদ জাহিরী, মুফতি দীন মোহাম্মদ আশরাফসহ প্রমুখ। 

আয়োজক মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস বলেছেন, এই সভায় আলোচনার মূল বিষয় হলো সারা বিশ্বে একযোগে চাঁদের তারিখ নির্ধারণ এবং এর ভিত্তিতে রোজা, ঈদ, কুরবানীসহ অন্যান্য ইবাদত সঠিকভাবে পালনের পন্থা। সকল মুসলিমদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দালিলিক পর্যালোচনা, যেখানে ইসলামের ঐক্য এবং শুদ্ধতা প্রতিষ্ঠার বিষয়ে গভীর আলোচনা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই সভার মাধ্যমে চাঁদের তারিখ নির্ভর ইবাদত পালনে বিভ্রান্তি নিরসনে ব্যাপক রাখবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। আয়োজক কর্তৃপক্ষ থেকে সকলকে সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ