রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

সোহরাওয়ার্দী উদ্যান যেন একখণ্ড ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। ইতোমধ্যে সেখানে গণজমায়েত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান জনতার উদ্দেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান। এ সময় মাওলানা মিজানুর রহমান আজহারী স্লোগান দেন এবং লাখ লাখ জনতা ফিলিস্তিনের পতাকা ওড়ান। পরে একে একে অতিথিদের মঞ্চে আহ্বান জানানো হয়। 

এর আগে দুপুর দুইটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মানুষের ভিড় রয়েছে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তান, দোয়েল চত্বর, রমনা পার্ক, মৎস্য ভবন মোড়, হাইকোর্ট ভবন ও নিউমার্কেটসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। ঢাকার বুকে যেন এ একখণ্ড ফিলিস্তিন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ