রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কওমী মাদরাসা শিক্ষক সমিতির মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে প্রেসক্লাবের সামনে পর্যন্ত কওমী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীর নেতৃত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ এপ্রিল) আছরের পর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন পরিচালনা করেন কওমী মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবার। 

এছাড়াও বক্তব্য রাখেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট খাইরুল আহসান। আরও বক্তব্য রাখেন নিজাম ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক। সাবাস বাংলাদেশের সভাপতি জনাব মোঃ আব্দুল জলিল। কওমী মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মুফতি আব্দুল্লাহ মাহমুদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে সারা পৃথিবীর মানুষকে আমেরিকা ও ইসরাইলের পণ্য বয়কটের আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ