রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর শাহজাদপুরে বাঁশতলা এলাকার সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিহত ওই চারজনের পরিচয় এখনো মেলেনি। তবে তারা সবাই পুরুষ বলে জানা গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলা হোটেলটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই আবাসিক হোটেল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ