রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনটি স-মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে যাচ্ছে এবং গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ রাত সাড়ে সাতটার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে বর্তমানে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়াকসপ) আগুন লেগেছে। পরে বিকট কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

ওসি বলেন, ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। নতুন করে আগুন আর আশেপাশে কোথাও ছড়িয়ে পড়ছে না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ