রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

লালমাটিয়ায় তিতাসের গ্যাসের লাইনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর লালমাটিয়ায় তিতাসের গ্যাসের লাইনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৫ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার সংবাদ পৌছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ রাত ১১টা ৪৫ মিনিটে ফোন আসে রাজধানীর লালমাটিয়ায় তিতাসের গ্যাসের লাইনে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে আমাদের একটি টিম যায়। আমাদের টিম তিতাস গ্যাসের কর্তৃপক্ষের সঙ্গে গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, লালমাটিয়া মহিলা কলেজের সামনের রাস্তার মাটির নিচে থাকা তিতাসের লাইনে আগুন লাগে। দীর্ঘসময় আগুন জ্বলায় রাস্তা গরম হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তার মাটি সরিয়ে আগুন নেভাতে কাজ করছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ