মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮


হজের সফরে গেলেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গেলেন কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (৫জুন) বিকাল ৩ টার ফ্লাইটে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন ময়মনসিংহ চরখরিচা মাদরাসার মুহতামিম মাওলানা মাসরুর হাসান। 

হজের সফর শেষে করে দেশে ফেরার কথা রয়েছে বেফাক সভাপতির। এরপর যাত্রাবাড়ি মাদরাসায় যথারীতি হাদিসের দরস প্রদান করবেন।

এদিকে আল্লামা মাহমূদুল হাসানের নিরাপদ ও বরকতময় সফরের জন্য দোয়া কামনা করেছেন তার অনুরাগী ও মুহিব্বিনরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ