বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

গা’জায় গণহত্যার প্রতিবাদে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সামনের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিক্ষোভ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ছাত্র-জনতার ব্যানারে জড়ো হন তারা। পরে পুলিশের বাধার মুখে পড়ে নতুনবাজার এলাকায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।

বিক্ষোভে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, ‘আমেরিকাকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার আর গণতন্ত্রের কথা বলবেন, আর অন্যদিকে ফিলিস্তিনি গণহত্যায় সহায়তা করবেন, মানুষ আপনাদের এইসব কথা বিশ্বাস করবে না। কাজেই ওই ইসরায়েলি গণহত্যায় সহায়তা বন্ধ করুন।’ 

কণ্ঠশিল্পী ও অ্যাক্টিভিস্ট ফারজানা ওয়াহিদ শায়ান বলেন, ‘প্রতিবাদ জানাতে গেলে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সর্বনিকটে কতটুকু যেতে পারি? আমাদের ইচ্ছা ছিল, আমরা আরও ভেতরে যাব। তাদের সঙ্গে (মার্কিন দূতাবাস কর্মকর্তা) কথা বলব। সেখানে যতদুর সম্ভব বাংলাদেশের মানুষ হিসেবে এখানে একটা চাপ প্রয়োগ করব। সে পর্যন্ত আমরা যেতে পারিনি।’

নৃবিজ্ঞানী ও অ্যাক্টিভিস্ট অধ্যাপক রেহনুমা আহমেদ বলেন, ‘ইসরায়েল এ গণহত্যা করতে পারত না, যদি না মার্কিনি সহযোগিতা, সেটা অস্ত্রের সহযোগিতা, টাকা পয়সার সহযোগিতা এবং ডিপ্লোমেটিক সহযোগিতা যদি না থাকত।’

কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। স্লোগানের মাধ্যমে তারা ফিলিস্তিনে গণহত্যার নিন্দা জানান, দেশটির স্বাধীনতা চান। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ