বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদ উপলক্ষে ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা যেন ঈদের দিন একসঙ্গে মিলিত হয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারেন সেজন্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি জামাতের আয়োজন করা হয়েছে। এই জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায়।

আজ বুধবার (১০ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, ‘আগামীকাল সকাল সাড়ে ৮টায় রেলওয়ে স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমের সামনের বড় জায়গায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে ইমামতি করবেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম।’

মাসুদ সারওয়ার আরও বলেন, ‘প্রতি বছর এখানের ঈদ জামাতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঢাকায় থাকা সব কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীর বাইরে এই জামাতে সাধারণ মানুষও অংশগ্রহণ করতে পারবেন।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ