রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। মঙ্গলবার মধ্যরাতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান গণমাধ্যমকে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে যান এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই কাঁচাবাজারটির ভেতর মুদি দোকানসহ অন্যান্য দোকান ছিল। এছাড়া সেখানে ফার্নিচারের দোকান ছিল। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া এটির ভেতর লেপ-তোশকের দোকান এবং মেশিনারি ছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কেউ জানাতে পারেনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ