রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

গুঁড়িয়ে দেওয়া হলো গাউসিয়া টুইন পিক ভবনের রুফটপ রেস্টুরেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে অবৈধভাবে গড়ে তোলা রেট্রো রুফটপ রেস্টুরেন্ট।

সোমবার সকাল ১১টায় ভবনটিতে অভিযান পরিচালনা করেন রাজউকের জোন ৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। পরে ভবনটির ছাদে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা রেট্রো লাইভ কিচেন নামের রুফটপ রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় তাজিনা সারোয়ার বলেন, এই ভবনটি রাজউক থেকে অফিস করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আমরা আজকে এখানে এসে দেখেছি অবৈধভাবে বেশ কয়েকটি রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। পরবর্তীতে আমরা ছাদের রেস্টুরেন্ট ভেঙে দিয়েছি।

তিনি আরও বলেন, রাজউকের নকশায় স্পষ্টত এখনো দেখানো হচ্ছে ভবনের ছাদ খোলামেলা। তারপরও কীভাবে এখানে রেস্টুরেন্ট করা হয়েছে সেটি আমাদের বোধগম্য নয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ