রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

মহান বিজয় দিবস উপলক্ষে মানিক নগর মাদরাসায় আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে আজ-জহির ছাত্র পাঠাগারের উদ্যোগে জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মানিক নগর ঢাকা মাদরাসায় পতাকা উত্তলন, ইসলামি সাংস্কৃতি,আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতি অনুষ্ঠানে হিফজুল কুরআন ও বাংলা বক্তৃতার উপর মাদরাসার ছাত্ররা অংশ নেয় এবং মুক্তিকামী বিজয়ী সেনাদের মতো বক্তৃতা উপস্থাপনা করে। একই সাথে জামিয়া চত্বরে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

শনিবার (১৬ ই ডিসেম্বর) সকালে জামিয়া চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে জামিয়ার উস্তাদগণ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিজয় গাঁথা  ইতিহাসের কথা উপস্থিত সকলের সামনে আলোচনা করেন।

 
সভাপতির বক্তব্য রাখেন জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমাদ। আলোচনা শেষে তিনি দোয়া করেন। দোয়ায় মৃত শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের শান্তি ও নিরাপত্তা কামনা করেন। পাশাপাশি ফিলিস্তিনের মুক্তিকামী মুসলমানদের জন্যও দোয়া করেন। মুনাজাত শেষে অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ