সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

ধর্মপ্রাণ মুসলমানদের সহজে ও সুশৃঙ্খলভাবে হজ পালনের প্রস্তুতি নিশ্চিত করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘হজ ওরিয়েন্টেশন ২০২৭’। শনিবার পুরানা পল্টনের পল্টন টাওয়ারে আরিশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে এ কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে হজ নিবন্ধন এবং হজে যাওয়ার পূর্বপ্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামি লেখক ও গবেষক মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, হজ কাফেলার নেতৃত্বে একজন সহনশীল ও যত্নশীল মুয়াল্লিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরিশ ট্রাভেলসের স্বত্বাধিকারী মুফতি আমিন ইকবাল একজন তরুণ আলেম ও সাংবাদিক হিসেবে যেমন প্রযুক্তিবান্ধব, তেমনি ইসলামী বিধিবিধানেও দক্ষ। হাজিদের সঠিক যত্ন ও আন্তরিক সেবা নিশ্চিত করার কারণে প্রতিষ্ঠানটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে।

দৈনিক সময়ের আলো পত্রিকার সিইও মুনিফ আম্মার নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আরিশ ট্রাভেলস হজের পূর্বে যেসব সুযোগ-সুবিধা ও সেবার প্রতিশ্রুতি দিয়েছিল, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে। বিশেষ করে ঐতিহাসিক স্থানগুলোর পটভূমি ও ধর্মীয় তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরার মাধ্যমে তারা হাজিদের অভিজ্ঞতাকে অনন্য করে তোলে।

অনুষ্ঠানে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষাসচিব মুফতি আশরাফুজ্জামান বলেন, হজ বা ওমরাহ সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করা উচিত। বাহ্যিক আরাম-আয়েশের চেয়ে হজের হুকুম-আহকাম সঠিকভাবে পালন করাই মূল বিষয়। তবে সামর্থ্য অনুযায়ী যে কেউ প্যাকেজ বেছে নিতে পারেন। হজের প্রতিটি ধাপের আমল সঠিকভাবে শেখা ও পালনের ক্ষেত্রে আলেমদের সাহচর্য অনন্য ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আওয়ার ইসলাম’ সম্পাদক হুমায়ুন আইয়ুব, রয়েল এয়ার কার্গোর ওনার মো. আনোয়ারুল হক, আমিন মোহাম্মদ গ্রুপের হেড অফ একাউন্ট মুস্তাফিজুর রহমান, ইকরা বাংলা একাডেমির পরিচালক শেখ তামজিদুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী ও হজযাত্রীরা হজ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন এবং নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ