সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

দেশের মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের চিন্তা, স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরতে আওয়ার ইসলাম ডিজিটালের উদ্যোগে শুরু হচ্ছে নতুন নিয়মিত অনুষ্ঠান ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’। তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং ইতিবাচক চিন্তা ও নেতৃত্বের বিকাশে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশ নেবেন দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা মেধাবী তরুণ আলেম, গবেষক, শিক্ষাবিদ ও বিভিন্ন ক্ষেত্রে সফল তরুণ ব্যক্তিত্বরা। তাঁদের জীবনসংগ্রাম, অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজ-রাষ্ট্র নিয়ে ভাবনা উঠে আসবে প্রাণবন্ত আলাপচারিতায়।

আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মের সামনে ইতিবাচক রোল মডেল তুলে ধরার পাশাপাশি বহুমাত্রিক প্রতিভাবান তরুণদের কর্মযজ্ঞ ও সাফল্যের গল্প দেশবাসীর কাছে পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। আলোচনা ও গল্পের মাধ্যমে অতিথিরা জানাবেন সাফল্যের পেছনের অজানা অধ্যায়, চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মের জন্য তাঁদের পরামর্শ।

‘তারুণ্যের ভাবনা’ শুধু একটি আলাপচারিতা নয়; এটি হবে সম্ভাবনাময় তরুণদের ভাবনা, মূল্যবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমাজগঠনে তাদের ভূমিকা তুলে ধরার একটি নিয়মিত প্ল্যাটফর্ম। আয়োজকদের প্রত্যাশা, অনুষ্ঠানটি তরুণদের আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ