সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

এনআইডি ফরমে যুক্ত হচ্ছে দাওরায়ে হাদিস ডিগ্রি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ফরমে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এ পরিবর্তনের আওতায় শিক্ষাগত যোগ্যতার ঘরে যুক্ত করা হচ্ছে কওমি মাদরাসার সর্বোচ্চ সনদ ‘দাওরায়ে হাদিস’-এর নাম। পাশাপাশি এমবিবিএসসহ আরও কয়েকটি পেশাগত ডিগ্রিও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমানে এনআইডির শিক্ষাগত যোগ্যতার তালিকায় সাধারণ শিক্ষা ও কিছু পেশাগত ডিগ্রি থাকলেও কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ সনদের আলাদা কোনো উল্লেখ নেই। ফলে অনেক শিক্ষার্থী ও আলেমকে পরিচয়পত্রে শিক্ষাগত তথ্য দিতে গিয়ে জটিলতায় পড়তে হতো।

নতুন উদ্যোগের ফলে দাওরায়ে হাদিস পাস শিক্ষার্থীরা এখন থেকে জাতীয় পরিচয়পত্রে তাদের প্রকৃত শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করার সুযোগ পাবেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা এটিকে কওমি মাদরাসা শিক্ষার প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নাগরিকদের শিক্ষাগত পরিচয় আরও নির্ভুল ও অন্তর্ভুক্তিমূলক করতে এনআইডি ফরমে এই পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা ধারার গুরুত্বপূর্ণ ডিগ্রিগুলো যুক্ত করার কাজ চলছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, একজন মানুষ দীর্ঘদিন পড়াশোনা করে একটি ডিগ্রি অর্জন করেন, কিন্তু সেই ডিগ্রির নাম সুনির্দিষ্টভাবে আমাদের ডাটাবেজে উল্লেখ থাকত না। এখন আমরা তাদের পেশার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চতর শিক্ষার ডিগ্রিগুলো যুক্ত করার পরিকল্পনা করছি।

কওমি অঙ্গনের একাধিক আলেম মনে করছেন, দাওরায়ে হাদিস ডিগ্রি এনআইডি ফরমে যুক্ত হলে কওমি শিক্ষার্থীদের সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে পরিচয়গত জটিলতা অনেকটাই কমে আসবে। পাশাপাশি এটি কওমি শিক্ষাব্যবস্থার সামাজিক ও প্রশাসনিক গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ