সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইলম, ইখলাস ও ত্যাগের এক দীপ্ত জীবনগাথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| সলিমুদ্দীন মাহদী কাসেমী ||

জীবন কখনো শুধুই দিনগণনা নয়। কখনো তা হয়ে ওঠে এক দীপ্ত মানচিত্র। কিছু মানুষ পথ চলে। কিছু মানুষ পথ দেখায়। কেউ ইতিহাস পড়ে। কেউ ইতিহাস রচনা করে। মুফতি আবু তাহের কাসেমী নদভী (রহ.)—ছিলেন তেমনি এক জীবন।

নিঃশব্দে দীপ্ত। বিনয়ে উচ্চ। ত্যাগে উজ্জ্বল। তিনি ছিলেন ইলমের মিনার। আমলের আয়না। তাকওয়ার সুগন্ধ। একজন শিক্ষক, কিন্তু শুধু পাঠদাতা নন। একজন নেতা, কিন্তু শুধু প্রশাসক নন। একজন সাধক, যার অন্তর জেগে থাকত রাত্রির নীরব কান্নায়।

তাঁর জীবন—একটি ধারাবাহিক সাধনা। তাঁর পথচলা—একটি আমানতের হেফাজত। তাঁর উত্তরাধিকার—একটি জীবন্ত দিশা।

তিনি গতকাল সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০ই শাওয়াল ১৪৪৭ হিজরী দুপুর ১টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্