সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| বিশেষ প্রতিনিধি ||

জাগ্রত কবি খ্যাত মুহিব খান জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন- এমন একটি গুঞ্জন কয়েক দিন ধরেই বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই খবর ছড়িয়েছে। এবার কবি নিজেই এ ব্যাপারে মুখ খুলেছেন। জানিয়েছেন, এই খবর সত্য নয়। অনুমানভিত্তিক প্রচারণা থেকে সবাইকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে কবি মুহিব খান এই কথা জানান। 

কবি ফেসবুকে লিখেন- ‘জামায়াতে যোগদানের প্রচারটি সত্য নয়। অনুমানভিত্তিক প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানাই।’

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন। এবারের সংসদে জামায়াত প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। 

জামায়াতে ইসলামীর সঙ্গে দেশের হক্কানি আলেম-উলামার বিরোধ শুরু থেকেই চলে আসছে। মওদুদি আকিদা পোষণের কারণে আলেমরা সম্মিলিতভাবে জামায়াতের বিরুদ্ধে ফতোয়াও দিয়েছেন। তবে আওয়ামী লীগ টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুঁলানোসহ নানাভাবে দলটির ওপর নিপীড়ন চালিয়েছে। মজলুম হিসেবে দলটির প্রতি আলেম-উলামার একটি সমবেদনা কাজ করেছে। এছাড়া এবারের নির্বাচনে আলেম-উলামা নেতৃত্বাধীন কয়েকটি দল জামায়াতের সঙ্গে জোট করায় দলটির প্রতি আগের সেই ধারণায় অনেকটা পরিবর্তন এসেছে। যদিও দেশের শীর্ষ হক্কানি আলেমরা তাদের পুরনো অবস্থান থেকে বিন্দু পরিমাণও পিছু হটেননি। 

মুফতি আলী হাসান উসামা, মুফতি ইউসুফ মাহমুদী, মাওলানা নুরুজ্জামানসহ কওমি আলেমদের কয়েকজন সম্প্রতি জামায়াতে যোগ দিয়েছেন। তারা কওমি মাদরাসায় জামায়াতকে প্রবেশ করানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তাদের কেউ কেউ দাবি করছেন, এই তালিকায় আরও অনেকেই রয়েছেন। কবি মুহিব খানকেও সেই তালিকায় ধরে প্রচার চালাচ্ছেন। 

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আলেম পরিবারের সন্তান কবি মুহিব খান। তার দাদা মাওলানা আহমদ আলী খান ছিলেন হজরত আতহার আলী রহ.-এর প্রধান খলিফা এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়ার আজীবন প্রিন্সিপাল। তাঁর বাবা মাওলানা আতাউর রহমান খান বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। তিনি জামিয়া ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল, বেফাকের মহাসচিব, ফরিদাবাদ ও মিরপুর-৬ নম্বর মাদরাসা এবং কিশোরগঞ্জ জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল ছিলেন। কবি মুহিব খানের বড় ভাই মাওলানা উবায়দুর রহমান খান নদভী দেশে-বিদেশে ব্যাপক পরিচিত। এছাড়া তার অন্যান্য ভাইয়েরাও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ