সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

শায়খ আহমাদুল্লাহর ত্রাণ তৎপরতা দেখে অভিভূত ফিলিস্তিনি রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের এই পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্বস্ত সেবামূলক প্রতিষ্ঠান ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’র চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। দিনরাত এক করে বানবাসীদের পাশে দাঁড়াচ্ছেন।

জানা যায়, তিনি ৫০০ টনের বেশি ত্রাণ বিতরণ করছেন বন্যাদুর্গতদের জন্য।

এদিকে তার এই ত্রাণ কর্মতৎপরতা পরিদর্শন করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যলয়ে এসেছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বিষয়টি নিশ্চিত করে শায়খ আহমাদুল্লাহ জানান, আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন। আমাদের বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়েছেন এবং দুর্গতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, ‘এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য যে গভীর ভালোবাসা দেখিয়েছে, আপনাদের দুর্যোগে এর দায় কিছুটা হলেও আমি শোধ করব। এ সময় তিনি আক্রান্তদের জন্য একটি সিম্বলিক সহায়তা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন।’

তিনি লিখেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, চলমান এই বন্যায় লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৯ নদীর পানি।

শুক্রবার (২৩ আগস্ট) পর্যন্ত সব মিলিয়ে এখন দেশের ১৩টি জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব জেলা হলো ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি ও সিলেট।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ