শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রজন্মকে সঠিক পথে ধরে রাখতে আকাবির-মনীষী চর্চা অতীব প্রয়োজনীয় : মাওলানা আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

প্রজন্মকে সঠিক পথে ধরে রাখতে আকাবির-মনীষীদের জীবনী চর্চা অতীব প্রয়োজনীয় বলে মতামত ব্যক্ত করেছেন বিশিষ্ট আলেম আলোচক গবেষক শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

তিনি বলেন, ‘আমরা যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ধর্মীয় মূল্যবোধের চেতনা পেয়েছি, যাদের মাধ্যমে আমরা মুসলিম শাসনের ঐতিহ্যগাঁথা ইতিহাস পেয়েছি, তাদের জীবন চর্চা, তাদের জীবনী আলোচনা করাকে আমি মনে করি প্রজন্মকে সঠিক পথে ধরে রাখবার জন্য অতীব জরুরি ও প্রয়োজনীয় কাজ।’

তিনি মনে করেন, ‘যদি প্রজন্ম ইতিহাস থেকে বিচ্যুত হয় বা প্রজন্মের কাছে ইতিহাসটাই অজানা থেকে থাকে, তাহলে তারা মিসগাইডেড হবে। বিভ্রান্ত হবে। বিপথগামী হবে।’

আজ সোমবার (১ জুলাই ২০২৪) আওয়ার ইসলামের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ কথা বলেন।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রশ্ন রেখে বলেন, ‘প্রজন্ম যেন বিপথগামী না হয়, এজন্য আমাদের পূর্বসূরীরা কিভাবে পরিচালিত হয়েছেন, নিজেদেরকে কিভাবে কওমে মিল্লাত তথা দেশ ও জাতির সামনে উপস্থাপন করেছেন, কিভাবে তারা তালীম-তাযকিয়া, সিয়াসাত-রাজনীতি একই সঙ্গে চালিয়েছেন, দেশ-জাতির খেদমত করে অমর হয়ে আছেন, এগুলো যদি প্রজন্ম না জানে, তাহলে প্রজন্ম তার গতিপথ নির্ধারণ করবে কিভাবে?’

তাঁর মতে, ‘প্রজন্মকে যদি অবক্ষয় থেকে  অনৈতিকতা থেকে, বিপথগামী হওয়া থেকে বাঁচাতে হয়, তাহলে আমি মনে করি- ক্লাসিক্যাল সাবজেক্ট, ইসলামি বই পড়া যেমন জরুরি, এর পাশাপাশি পূর্বপুরুষদের ইতিহাস নিজেদের চোখের সামনে রাখা, তাদেরকে পাঠাভ্যাস করার জন্য প্রয়োজনে সিলেবাসভুক্ত করা ও পরীক্ষার প্রশ্নপত্রে রাখা প্রয়োজন।’

‘এক কথায় কিছু উপায় অবলম্বন করা যেসমস্ত উপায় অবলম্বনের মধ্য দিয়ে আকাবিরদের ইতিহাস থেকে যেন এ প্রজন্ম দূরে না সরে।’- যুক্ত করেন তিনি।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আরও বলেন, ‘আমাদের আকাবিরদের ইতিহাসতো চেপে রাখার মত ইতিহাস নয়। মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখারও নয়। এ ইতিহাস তো অবশ্যই ধরে রাখার মত। তাই, আকাবিরদের ইতিহাস, তাঁদের জীবনী বারবার পাঠে নিয়ে আসা দরকার, যাতে এ ইতিহাস কেউ ভুলে না যায়।’

এসময় তিনি আশংকার কথা ব্যক্ত করে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এমন এক সময় আসছে, যেখানে মানুষ চাইছে মুসলিম শাসনামলের বীরত্বগাঁথা ইতিহাস, আকাবির বুজুর্গদের সাধনাপূরণ ইতিহাসগুলোর চর্চা যেন হারিয়ে যায়। একটা চক্র এমনটাই চাচ্ছে। আমারা যেন এ চক্রের কব্জায় না পড়ি। আমাদেরকে সতর্ক থাকতে হবে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ