|| হাসান আল মাহমুদ ||
সাম্প্রতিক সময়ের আলোকে আকাবির ও আসলাফ তথা পূর্বসূরী-মনীষী চর্চার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আরও গভীর ও জোড়ালোভাবে। তেমনটাই জানিয়ে আকাবির চর্চা কেন করতে হবে, কী তার গুরুত্ব, ইত্যাদি প্রসঙ্গে আওয়ার ইসলামকে মতামত দিয়েছেন দেশের বিশিষ্ট দুই আলেম।
তাদের মতে, আকাবিরদের মাধ্যমেই আমরা দ্বীন পেয়েছি। তাঁদের মাধ্যমে আমাদের কাছে এসছে দ্বীন ইসলামের সঠিক বার্তা। ইসলামের প্রাক্টিক্যাল আমল। অতএব, তাঁদের নিয়ে চর্চা করা. গবেষণা করা প্রত্যেক যুগের জন্যই অতীব জরুরি।’
দেশের বিশিষ্ট আলেম রাজধানীর আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া-এর মতে, ‘‘আকাবির বলতে নির্দিষ্ট ব্যক্তি না। আকাবির হল সাহাব