শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

২৯ জুন খুলছে সারা দেশের কওমি মাদরাসাগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ : কাল শনিবার ২৯ শে জুন সারা দেশের কওমি মাদরাসাগুলো খুলতে যাচ্ছে। শুরু হবে দরস। শিক্ষার্থীরা নিবেন ওবিবিহী ক্বলা হাদ্দাসানার পাঠ। শিক্ষকরা ব্যস্ত হবেন মুতালা আর দরস-তাদরিসে।

জানা গেছে, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১০ দিন ছুটি থাকে কওমি মাদরাসাগুলোতে। আজ ২৮ শে জুন শুক্রবার ছুটি সম্পন্ন হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সকল কওমি মাদরাসাগুলোতে কাল শনিবার থেকে যথারীতি ক্লাস আরম্ভ হচ্ছে। 

একটি সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের কিছু কওমি মাদরাসা আরও আগেই খুলেছে।

ছুটি কাটিয়ে আজ মাদরাসাগুলোতে ফিরছে শিক্ষার্থীরা। মুখরিত হচ্ছে মাদরাসা ক্যাম্পাস।

সারাদেশে অবস্থিত আমাদের প্রতিনিধিরা জানিয়েছে, মাদরাসা খোলার দিনেই ৮০ ভাগ শিক্ষার্থী চলে এসেছে। কাল ক্লাস শুরুর সময় বাকি শিক্ষার্থী আসবে বলে ধারণা করা হচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ