সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সরকারি সহযোগিতা ছাড়া কওমিরা সারা বাংলাদেশেই মানুষের জন্য কাজ করছে : ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আসলে উদ্যোক্তা সম্মেলন জেনে আমি এখানে এসেছি। জানলাম এটা কওমি উদ্যোক্তা। আমার যে জীবন, তাও কওমির জীবনের মতই। আমি ৪৯টা ব্রিজ বানিয়েছি সরকারি সহযোগিতা ছাড়া। আর সরকারি সহযোগিতা ছাড়া কওমিরা সারা বাংলাদেশেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে'।

রবিবার ২ জুন রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত দেশের জনপ্রিয় ভার্চুয়াল বিজনেস গ্রুপ কওমি উদ্যোক্তা’র বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।