সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইসলামিয়া কুতুবখানা প্রকাশিত কিতাবে প্রচ্ছদ বিতর্ক; দুঃখ প্রকাশ করে যা জানালো কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত মুখতাসারুল মা'আনী ১ম খণ্ড (কম্পিউটার) এর কভারের ডিজাইনে বিতর্কের জেরে দুঃখ প্রকাশ করল প্রকাশনা কর্তৃপক্ষ।

আজ বুধবার (২৯ মে) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই দুঃখ প্রকাশ করে প্রকাশনাটি।

প্রকাশনাটি জানায়, ‘ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত মুখতাসারুল মা'আনী ১ম খণ্ড (কম্পিউটার) এর কভারের ডিজাইনের উপর একটি অনাকাঙ্ক্ষিত ভুল দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে ইসলামিয়া কুতুবখানা কর্তৃপক্ষ উক্ত কিতাবের বাজারজাতকরণ বন্ধ করে দেন এবং কভারটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আমাদের এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

প্রসঙ্গত,  ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত ‘মুখতাসারুল মা'আনী ১ম খণ্ড’ কিতাবের কভারে মূর্তির প্রতীকী ব্যবহার করার অভিযোগ আনে পাঠকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়। এরই প্রেক্ষিতে দেশের প্রাচীন ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ইসলামিয়া কুতুবখানা অনাকাঙ্খিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে।

পড়ুন : ১৫৮ বছরে দেওবন্দ: শিক্ষা-চেতনা ছড়িয়ে দিতে কী ভাবছেন দেওবন্দের বাংলাদেশি সন্তানেরা?

এসময় প্রকাশনাটি জানায়, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সবসময় আপনাদের আস্থার প্রতীক হিসেবে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সুহৃদ পাঠকবর্গের কাছে আবেদন, আমাদের অনাকাঙ্ক্ষিত কোনো ভুল বা অসঙ্গতি আপনাদের দৃষ্টিগোচর হলে সরাসরি আমাদের জানালে কৃতজ্ঞ থাকব ‘

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ