সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

তীব্র দাবদাহ; জাতির মঙ্গল কামনা ও জনসেবায় ব্যস্ত আলেমসমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে আগুনে আবহাওয়া। প্রচন্ড্র রোদ আর রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। তাপে গলছে সড়কের পিচ। উত্তপ্ত হচ্ছে ইট-পাথরের দেয়াল। তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষসহ হাঁসফাঁস করছে প্রাণিকুল। হিটস্ট্রোকে মরছে মানুষ প্রতিদিন। পুড়ছে ফলের বাগান, ফসলের মাঠসহ গাছপালা। জরিপ মতে চলতি এই এপ্রিল মাসে গত ৭৬ বছরের রেকর্ড ভেঙে টানা ২৬ দিন ধরে চলছে দাবদাহ।

সময়ের এমন নাজুক পরিস্থিতিতে বসে নেই দেশের আলেমসমাজ। আল্লাহর কাছে ক্ষমা-মাগফিরাত চেয়ে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে পড়ছেন হাদিসে বর্ণিত বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিস্কা’। সর্বসাধারণের মাঝে বিতরণ করছেন লেবুর শরবত ও ঠান্ডা। আজ শনিবার (২৭ এপ্রিল ২০২৪)  আলেমসমাজের উদ্যোগে আয়োজিত দেশের মানুষের মঙ্গলকামনার্থে বৃষ্টি প্রার্থনার নামাজ ও সেবামূলক কয়েকটি কার্যক্রম তুলে ধরা হলো।