সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

‘স্কুল-কলেজগুলোতে কওমি পড়ুয়াদের ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানাতে পারে হাইআ’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| নাবহান মামদুহ ||

দাওরায়ে হাদিসের সনদকে সদ্ব্যবহারের পদ্ধতি হতে পারে; আমাদের দেশের স্কুলগুলোর ধর্মীয় শিক্ষকের পদ ও  কলেজ ভার্সিটিগুলোর ইসলামিক স্টাডিজ বিভাগে কওমি মাদরাসায় পড়ুয়া আলেমরা যেন এপ্লাই করতে পারেন এ বিষয়ে সরকারের সাথে বোঝাপড়া করাও হাইয়াতুল উলিয়ার অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট  আলেম সাংবাদিক, শিক্ষাবিদ লেখক মাওলানা লিয়াকত আলী।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আওয়ার ইসলামের সঙ্গে এক সাক্ষাৎকারে তরুণ আলেমদের কর্মসংস্থান বিস্তৃত করার উপায় প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

বুদ্ধিজীবি এই বলেন, ‘সরকারের সাথে আলোচনার মাধ্যমে আলিয়া মাদরাসা,  স্কুলের ধর্মীয় শিক্ষকের পদ ও ভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোতে কওমি পড়ুয়ারা সুযোগ পেলে -এর মাধ্যমে তাদের বিকল্প পেশার দ্বার আরও উন্মোচিত হবে। এসবের বাইরেও ওলামায়ে কেরামের বিকল্প ও ভিন্ন পেশার বিস্তৃতি বাড়াতে চাইলে সিলেবাসের ব্যাপক সংস্কার ছাড়া তা সম্ভব নয়।

আমাদের কওমি মাদরাসায়  মূলত তাত্ত্বিক দিকগুলো নিয়ে পড়াশোনা করানো হয়; আমাদের সিলেবাসে (কমার্স-সাইন্স)-এর ব্যবহারিক ও প্রায়োগিক দিকটি নেই।– যুক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘আলেমদের কর্মসংস্থানের  প্রধান ক্ষেত্র হলো মসজিদ-মাদরাসা। অধিকাংশ মাদরাসা ও মসজিদে কোন জনবল কাঠামো, নিয়োগ, বদলি, পদায়ন-পদোন্নতি, বেতন কাঠামো, অবসর, অবসর সুবিধা এসমস্ত কোন নিয়ম-নীতি নেই অর্থাৎ বলা যেতে পারে অধিকাংশ মাদরাসায় কোনো চাকুরিবিধি নেই।

তিনি বলেন, ‘মসজিদগুলোতে সম্ভব না হলেও হাইয়াতুল উলইয়া চাইলে মাদরাসাগুলোতে চাকুরির নিশ্চয়তা, নিরাপত্তা ও  অবসর বিধি বিষয়ে দেশের সব মাদরাসার জন্য নীতিমালা প্রণয়ন ও বাধ্যতামূলক করে দিতে পারে। আলেমদের কর্মসংস্থানের নিশ্চিয়তার জন্য এটা জরুরিও বটে’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ