|| কাউসার লাবীব ||
সাধারণ মানুষের মাঝে দ্বীনের আলো বিলোনোর অন্যতম মাধ্যম প্রচলিত ওয়াজ মাহফিল। তাছাড়া গ্রাম-বাংলার ঐতিহ্যও বলা চলে যুগ যুগ ধরে চলে আসা এই আয়োজনকে। তবে নানা কারণে বর্তমানে এসব হেদায়েতি মঞ্চকে নিয়ে প্রশ্ন উঠছে; যার অন্যতম কারণ কিছু বক্তার অযাচিত-অপ্রত্যাশিত কিছু কর্মকাণ্ড।
চলছে শীতকাল। শীত মৌসুমে দেশের পাড়া-মহল্লায় দ্বীনি এই আয়োজন দেখা যায় প্রায় প্রতিদিন। দ্বীনপ্রেমী মানুষজন সারা দিনের ব্যস্ততা শেষে ছুটে আসে ওয়াজের প্যান্ডেলে। খুঁজে পায় দিলের খোরাক। নবীপ্রেম আর রবের ভালোবাসা বুকে বেঁধে বাড়ি ফেরে।
