সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

পটিয়া মাদরাসার শিক্ষকদের ক্লাস বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার, শুরা ২ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

|| কাউসার লাবীব ||

শুরার চুড়ান্ত ঘোষণা করায় ক্লাস বর্জনের সিদ্ধান্ত  প্রত্যাহার করেছেন পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক।

সিদ্ধান্ত  প্রত্যাহার করা শিক্ষকরা হলেন জামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও সদরুল মুদাররেসিন আল্লামা হাফেজ মুফতি আহমাদুল্লাহ, নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবু তাহের নাদাভী, সিনিয়র মুহাদ্দিস মুফতি শামসুদ্দিন জিয়া, সিনিয়র মুহাদ্দিস মাওলানা একরাম হোসাইন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল জলিল কাওকাব।

এদিকে, উদ্ভুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে শুরা বৈঠকের চূড়ান্ত তারিখ নির্ধারণ করেছে জামিয়া পটিয়া কর্তৃপক্ষ।

জানা যায়, বর্তমান মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামজার আহবানে আগামী ২ নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত হবে জামিয়া পটিয়ার শুরা বৈঠক।

প্রসঙ্গত, গত সপ্তাহ শুরা কমিটির বৈঠক ডেকেও স্থগিত করার পর থেকে বেড়েই চলছিল দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া’র আভ্যন্তরিণ অস্থিরতা। চলমান এই অস্থিরতায় ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটির সদরুল মুদররিসিন, নায়েবে মুহতামিম, সিনিয়র মুহাদ্দিসসহ ৫ জন সিনিয়র শিক্ষক।

অবশ্য চলমান এই পরিস্থিতি নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামজার সঙ্গে আওয়ার ইসলামের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি আশা ব্যক্ত করে আগেই বলেছিলেন, অচিরেই চলমান সমস্যার সমাধান হবে। আভ্যন্তরিণ কিছু মান-অভিমানের বিষয় রয়েছে এখানে। বিষয়গুলো আভ্যন্তরিণভাবেই আমরা সমাধানের চেষ্টা করছি। হয়তো দু’একদিন বা এর কম সময়ের মধ্যেই আপনারা ভালো কোনো সংবাদ পাবেন ইনশাআল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ