|| কাউসার লাবীব ||
গত সপ্তাহ শুরা কমিটির বৈঠক ডেকেও স্থগিত করার পর থেকে বেড়েই চলছে দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া’র আভ্যন্তরিণ অস্থিরতা। দৃশ্যমান দু’পক্ষ একে অপরকে দোষারোপ করছে নানা বিষয়ে। উদ্ভুত এই পরিস্থিতে এবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির সদরুল মুদররিসিন, নায়েবে মুহতামিম, সিনিয়র মুহাদ্দিসসহ ৫ জন সিনিয়র শিক্ষক।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) জামিয়া পটিয়ার ৫ সিনিয়র শিক্ষক শায়খুল হাদিস ও সদরুল মুদাররেসিন আল্লামা হাফেজ মুফতি আহমাদুল্লাহ, নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবু তাহের নাদাভী, সিনিয়র মুহাদ্দিস মুফতি শামসুদ্দিন জিয়া, সিনিয়র মুহাদ্দিস মাওলানা একরাম হোসাইন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল জলিল কাওকাব স্বাক্ষরিত এক চিঠিতে দরস বর্জনের এই তথ্য জানানো হয়।
