বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) নতুন কমিটিকে মোবারকবাদ জানিয়েছে তানযিমুল মাদারিসিল দ্বীনিয়া বাংলাদেশ । বোর্ডের সভাপতি মুফতি আরশাদ রাহমানী (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মোবারকবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বেফাক দেশের বড় শিক্ষাবোর্ড। দেশের হাজারো আলেম- বুজুর্গের রেখে যাওয়া আমানত। বেফাকের নতুন কমিটি সেই আমানতের সুরক্ষা দিবে। দিনদিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা করি।
তিনি বিশেষভাবে নতুন কমিটির সভাপতি, যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং মহাসচিব মাওলানা মাহফুজুল হককে আন্তরিক মোবারকবাদ জানান।
উল্লেখ্য, গতকাল আজ শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষ
