শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

হজ ফ্লাইট পরিচালনায় নতুন নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর হজ ফ্লাইটে বিমানকে ৩০ ভাগ যাত্রী মদিনা থেকে পরিবহনের বাধ্যবাধকতা দিয়েছে সৌদি আরব। সাধারণত হজযাত্রীদের ঢাকা থেকে জেদ্দা নিয়ে যায় বিমান। এবার সৌদি সরকারের এই শর্ত বিমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়েছে।

তবে লন্ডন, টরন্টোর ফ্লাইট সমন্বয় করে নিজস্ব উড়োজাহাজ দিয়েই বিমান এবছর হজযাত্রী পরিবহন করার পরিকল্পনা করেছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজ পালনে সৌদি আরবে যাবেন ১ লাখ ২৩ হাজার যাত্রী। এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হজযাত্রীর কোটা পূরণ হলেও সরকারী ব্যবস্থাপনায় ১৫ হাজার হজযাত্রীর কোটা পূরণ হয়নি। সরকারী ব্যবস্থাপনায় যাচ্ছেন প্রায় ১১ হাজার হজযাত্রী। মোট হজযাত্রীর মধ্যে ৬১হাজার ৫শ’যাত্রী নিয়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকিরা যাবেন সাউদিয়া ও নাস এয়ারলাইন্সে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী শফিকুল আজিম জানিয়েছেন, হজ ফ্লাইট শুরু হবে ২১শে মে। ফিরতি ফ্লাইট শুরু হবে দোসরা আগস্ট। নিজস্ব উড়োজাহাজ দিয়েই হজযাত্রী পরিবহন করবে বিমান।

জেদ্দার পাশাপাশি এবার মদিনা থেকেও যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা থাকায় অন্য রুটের কিছু ফ্লাইট সমন্বয় করার ইঙ্গিত দেন তিনি।

বিমানের ফ্লাইটে হজযাত্রীদের যাত্রা স্বস্তির ও আনন্দের হবে বলেও জানান বিমানের এমডি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ