সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

ইমানের সঙ্গে মৃত্যুলাভের দশ আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি যুবাইর মাহমুদ রাহমানি

হাদিস শরিফে নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ভালো মন্দ পরিণাম তার শেষ আমল আমল অনুযায়ী হবে। শেষ ভালো যার সব ভালো তার। কাজেই আলেমগণ কুরআন সুন্নাহর আলোকে এমন দশটি আমলের কথা বলেছেন, যা পালন করলে মৃত্যুকালে কালিমা নসিব হবে, ইনশাআল্লাহ। আমলগুলো নিচে তুলে ধরছি।

১. দৃষ্টির হেফাজত : মুসতাদরাকে হাকেমের হাদিসে এসেছে, দৃষ্টি হল ইবলিসের তীরসমূহের বিষাক্ত একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুদৃষ্টি থেকে বাঁচবে, আল্লাহ তায়ালা তাকে এমন ইমান দান করবেন, যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে। (মুসতাদরাক; হাদিস নং ৭৮৭৫)

মোল্লা আলি কারি রহ. এক হাদিসের ব্যাখ্যায় লেখেন,
قد ورد أن حلاوة الإيمان إذا دخلت قلبا لا تخرج منه أبدا
فَفِيهِ إِشَارَةٌ إِلَى بِشَارَةِ حُسْنِ الْخَاتِمَةِ لَهُ،

ইমানের মিষ্টতা যখন কোন অন্তরে প্রবেশ করে, কস্মিনকালেও তা থেকে বের হয় না। এতে উত্তম মৃত্যুর প্রতি সুসংবাদের ঈঙ্গিত রয়েছে। (মিরকাতুল মাফাতিহ)

২. নিয়মিত মেসওয়াক: হাদিস শরিফে বর্ণিত হয়েছে, কেউ যদি নিয়মিত পাবন্দির সঙ্গে মেসওয়াক করে, মৃত্যুকালে মালাকুল মওত শয়তানকে মৃতব্যক্তি থেকে দূরে সরিয়ে দেবেন। এ প্রসঙ্গে আল্লামা শামি রহ. লেখেন,
ومن منافعه تذكير الشهادة عند الموت
মেসওয়াকের সর্বোচ্চ উপকারিতা হচ্ছে, মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত স্মরণ করিয়ে দেওয়া।
(রদ্দুল মুহতার)

৩. আল্লাহর শোকর আদায় করা: পাক কুরআনে দয়ালু আল্লাহ বলেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

যদি তোমরা শোকর আদায় কর, আমি তোমাদের নেয়ামত বৃদ্ধি করে দেব। ( সুরা ইবরাহীম, আয়াত ০৭)

সুতরাং ইমানের নেয়ামতের ওপর শোকর আদায় করলে আল্লাহপাক ইমানের নেয়ামত বাড়িয়ে দেবেন। মৃত্যুর সময় কালিমা নসিব করবেন।

৪. দান-সদকা: দান সদকা দ্বারা আল্লাহ তায়ালা অপমৃত্যু থেকে রক্ষা করেন। প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن الصدقة لطفئ غضب الرب وتدفع ميتة السوء

নিঃসন্দেহে সদকা আল্লাহর ক্ষোভের আগুন নিভিয়ে দেয় এবং অপমৃত্যু থেকে রক্ষা করে। ( সুনানে তিরমিজি হাদিস নং ৬৬৪)

উল্লেখ্য, সবচেয়ে খারাপ মৃত্যু হচ্ছে ইমানহারা হয়ে মারা যাওয়া। কাজেই দানকারী ব্যক্তির মৃত্যু হবে ইমানের সঙ্গে। আল্লাহ তাকে ইমানহারা হওয়া থেকে রক্ষা করবেন।

৫. আল্লাহওয়ালাদের সাহচর্য : আহলুল্লাহ বা আল্লাহওয়ালাগণের সাহ