রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

আফতাব নগর মাদরাসায় ভর্তি শুরু শনিবার থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার জহুরুল ইসলাম সিটিতে (আফতাবনগর) অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসায় নতুন ও পুরাতন শিক্ষার্থীদের ভর্তি শুরু শনিবার থেকে।

ভর্তি শুরু ৮ শাওয়াল ১৪৪৪ হিজরি মোতাবেক ২৯ এপ্রিল ২০২৩ ঈ. রোজ শনিবার থেকে। ২ মে ২০২৩ ঈ. পর্যন্ত ভর্তি চলবে (কোটা থাকা সাপেক্ষে)। ভর্তির সময় প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত। ৩ মে থেকে সবক শুরু হবে।

১. ভর্তিচ্ছুক ছাত্র জামিয়ার অফিস কক্ষ হতে ভর্তি ফরম সংগ্রহ করবে। ২. ভর্তি ফরম সংগ্রহ করার পর আবেদনকারী ছাত্র ভর্তি ফরমে নির্দেশিত সকল খালি ঘর স্পষ্ট অক্ষরে নির্ভুলভাবে পূরণ করবে।

৩. তারপর ভর্তি পরীক্ষা ও وضع – قطع যাচাই করার নিমিত্তে পরীক্ষক নির্ধারণের জন্য মুহতামিম সাহেবের নিকট পেশ করবে। ৪. তারপর ফরমে উল্লিখিত পরীক্ষকের নিকট গিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করবে।

৫. তারপর চূড়ান্ত অনুমোদনের জন্য মুহতামিম সাহেব বরাবর ভর্তি ফরম পেশ করবে এবং দস্তখত সংগ্রহ করবে। ৬. মুহতামিম সাহেবের দস্তখত লাভের পর আবেদনকারী ছাত্র ভর্তিফরম নিয়ে জামিয়ার অফিস কক্ষে যাবে এবং ভর্তি ফী সহ যাবতীয় খরচাদি পরিশোধ করবে।

৭. ভর্তি ফরমের সাথে নিজের এন. আই. ডি. কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংযুক্ত করবে। সাথে না থাকলে পরে জমা দিলেও চলবে।

ভর্তি ফি ও অন্যান্য খরচ

ভর্তি ফরম: ১০০/- টাকা
সকল বিভাগের ভর্তি ফি ৪,০০০/- টাকা
ছাত্রদের তথ্যবহি ১০০/- টাকা
সার্ভিস চার্জ ৫০০ টাকা

ছাত্রদের আবাসিক/অনাবাসিক চার্জ ও বোর্ডিং খরচ
মাসিক খাবার খরচ ৩ বেলা: ৩,০০০/- টাকা

ভর্তি বিষয়ক তথ্যের জন্য যোগাযোগ নাজেমে তালিমাত: 01743-808839 সহকারী নাজেমে তালিমাত: 01957-459484 অফিস: 01644-127660

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ