রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

এবারের দাওরায়ে হাদিস পরীক্ষায় পাসের হার ৮০.৪৪ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। এতে পাসের হার ৮০.৪৪ শতাংশ।

আজ বুধবার (২৬ এপ্রিল) দুপুরে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা কর হয়।

বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দাওরায়ে হাদিসের ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

এবারের পরীক্ষায় মোট দুই হাজার ২৪৮টি মাদরাসার শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮ হাজার ১৮ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৮৩৩ জন এবং ছাত্রী ১২ হাজার ১৮৫ জন।

পরীক্ষায় মুমতাজ বা স্টার মার্ক পেয়েছেন এক হাজার ১৯৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) পেয়েছেন পাঁচ হাজার ৭০০ জন। জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) পেয়েছেন ১০ হাজার ৮৯১ জন। মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছেন চার হাজার ৭৫১ জন। ফেল করেছেন পাঁচ হাজার ৪৭৯ জন।

হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েবসাইটে (https://alhaiatululya.com) ফলাফল পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যেকোনো নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।

নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে: https://hems.alhaiatululya.org https://hems.alhaiatululya.org/exam-result সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।

গত ৫ মার্চ শুরু হয়ে ১৬ মার্চ শেষ হয় এবারের দাওরায়ে হাদিস পরীক্ষা। মোট ২৩১টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কওমি মাদরাসাগুলোর একাধিক বোর্ড থাকায় আগে ভিন্ন ভিন্ন পরীক্ষা নেওয়া হতো। ফলাফলও ঘোষণা করা হতো ভিন্ন ভিন্নভাবে। তবে ২০১৭ সালে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে সরকার মাস্টার্সের সমমান দেওয়ার পর নিয়ন্ত্রক বোর্ড হিসেবে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। তখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। আরবি শাবান মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শাওয়ালের শুরুতে ঘোষণা করা হয় ফলাফল।

এবার দাওরায়ে হাদিসে প্রথম স্থান অধিকার করেছে মাদানীনগর মাদরাসার তরিকুল ইসলাম, মহিলা শাখায় প্রথম স্থান অধিকার করেছে দারুল উলুম গোলাপবাগের কানিজ হাসফা মাইমুনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ