সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

সৃজনঘরের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর-এর ঈদপুনর্মিলনী ও কার্যনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের অভিজাত একটি রেস্তোরাঁয় আয়োজনটি সম্পন্ন হয়।

সৃজনঘর সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা আহমদ কবীর খলীল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হামমাদ রাগিব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, সাংগঠনিক সম্পাদক হাম্মাদ তাহমীম, অর্থ সম্পাদক মুহিব্বুর রহমান রাফে, প্রচার সম্পাদক জামিল আহমদ, নির্বাহী সদস্য শাফি উদ্দীন (সাকালাইন শাফি), সহযোগী প্যানেলের সদস্য হিফজুর রহমান হাম্মাদ, লাবীব হুমায়দী, আবু সুফিয়ান নাসিম, আশরাফ উদ্দীন শফি, জাহাঙ্গীর রায়হান প্রমুখ।

পুনর্মিলনী অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময়ের পর কার্যনির্ধারণী বৈঠকে সংগঠনের বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিকালে শ্রীমঙ্গলের সর্বোচ্চ ভূমি হাজং টিলা ও উপজাতি অধ্যুষিত এলাকা নিরালা পুঞ্জি ভ্রমণ করে সৃজনঘর পরিবার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ