মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আফতাবনগর মাদরাসায় আসছেন আল্লামা ইব্রাহিম আফ্রিকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাব নগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স ও মাদানী খানকায় আগমন করবেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা শায়খ ইবরাহিম আফ্রিকী।

আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বাদ আসর থেকে আফতাবনগর মাদরাসায় শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা শায়খ ইবরাহিম আফ্রিকী ও মুফতি রিয়াসত আলী, মাওলানা রশিদ আহমদ রশিদির আগমন উপলক্ষে এক ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে। বিষয়টি আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাব নগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ আলী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা শায়খ ইবরাহিম আফ্রিকীর আগমন উপলক্ষে আমাদের মাদরাসায় এ আয়োজন করা হয়েছে। তিনি বাদ মাগরিব বয়ান পেশ করবেন। এছাড়াও আফ্রিকা, ভারত, বাংলাদেশসহ অনেকগুলো দেশের মুত্তাকী পরহেজগার আল্লাহ ওয়ালা আলেম ও সাধারণ শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা অংশগ্রহণ করবেন।

মুফতি মোহাম্মদ আলী আফতাব নগর মাদরাসার এই মহতী মজলিসে সর্বস্তরের জনগণকে জিকিরের সাথে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ